ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনার টিকা নিলেই পাবেন ৫০০ ডলার

আন্তর্জাতিক ডেক্সঃ  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কর্মচারি-কর্মকর্তাগণের মধ্যে যারা এখনও করোনার টিকা নেয়নি, তারা ২৯ অক্টোবর শুক্রবার অপরাহ্ন ৫টার মধ্যে প্রথম ডোজ নিলেই বোনাস হিসেবে ৫০০ ডলার করে পাবেন।

পরের সপ্তাহের বেতনের চেকে এই অর্থ পাওয়া যাবে। আর যারা নেবেন না তাদেরকে ১ নভেম্বর থেকে বেতনহীন ছুটিতে যেতে হবে। টিকা না নেয়া পর্যন্ত বাধ্যতামূলক এই ছুটি বলবত থাকবে। এ সংক্রান্ত একটি নির্দেশ গত বুধবার জারি করেছেন সিটির হেলথ কমিশনার ড. দেব চুকশি।

উল্লেখ্য, করোনা ভীতি দূরে ঠেলে স্বাভাবিক জীবনে ফেরার পরিক্রমায় পূর্বশর্ত হচ্ছে টিকা নেয়ার যোগ্য সকলকে তা গ্রহণ করা। নিউইয়র্ক সিটির তেমন জনসংখ্যার ৭১% অন্তত একটি করে ডোজ নিয়েছেন। যারা নেননি তাদের বড় একটি অংশ হচ্ছে পুলিশ, নার্স, স্কুল শিক্ষক এবং সিটি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারি-কর্মকর্তা। সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো সকল কর্মকর্তা-কর্মচারির জন্যে করোনা টিকা বাধ্যতামূলক করার নির্দেশ জারির পরই নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের টিকা নিতে আগ্রহী নন এমন অফিসারেরা আদালতে যাবার হুমকি দিয়েছেন। ব্যক্তির মৌলিক অধিকার খর্ব করার এখতিয়ার সিটি মেয়রের নেই বলে তারা যুক্তির অবতারণা করেছেন।

টিকা না নিলে বেতনহীন ছুটির ঘোষণায় কতজন সাড়া দেবেন এটাই এখন দেখার বিষয়। যদিও চিকিৎসা-বিজ্ঞানীরা বারবার উল্লেখ করছেন যে, টিকা নিলে করোনায় সংক্রমিত হলেও হাসপাতালে যাবার মতো পরিস্থিতি হচ্ছে না ৯০% এর অধিক মানুষের। তাদেরকেই হাসপাতালে যেতে হচ্ছে যারা অন্য কোন জটিল রোগে আক্রান্ত।

উল্লেখ্য, এর আগে আরও কটি স্টেটের ন্যায় নিউইয়র্ক সিটির পক্ষ থেকেও প্রথম ডোজ গ্রহণকারিকে একশত ডলার করে প্রদান করা হয়েছে। সেটি ছিল সাধারণ নাগরিকের জন্যে। ঐ আহবানে অনেকে সাড়া দিয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনার টিকা নিলেই পাবেন ৫০০ ডলার

আপডেট সময় ১০:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১