ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধানক্ষেতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থকে বাবলি (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার আব্দুলপুর কদমতলা মোড় এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাবলি ওই এলাকার বাবু মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ হয় বাবলি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

শনিবার সকালে বাড়ির কাছের ধানক্ষেতে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, শিশুটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধানক্ষেতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

আপডেট সময় ০৪:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১