ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

তৃতীয় ধাপে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু রোববার

শিক্ষা ডেস্ক:  আরেক দফায় বাড়ানো হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়। এ দফায় রোববার (২৪ অক্টোবর) ফরম পূরণ শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সম্প্রতি শিক্ষা বোর্ডের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে বাড়ানো হলো ২ নভেম্বর পর্যন্ত ফি পরিশোদের সময়। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এর আগে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সময় বাড়ানো হয়েছিল। এবার বাড়ানো হলো তৃতীয় ধাপে সময়।

এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এক হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে এক হাজার ৭০ টাকা ফি ধরা হয়েছে। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এসংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

২ ডিসেম্বর থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। শেষ হবে ৩০ ডিসেম্বর।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

তৃতীয় ধাপে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু রোববার

আপডেট সময় ০৪:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১