ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের উত্তরাখণ্ডের কুমায়ূন রেঞ্জে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ১৭ জনের একটি দল ট্রেকিংয়ে গিয়েছিল সম্প্রতি। ১৭ হাজার ফুট উচ্চতায় এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ টিম।

লামখাগা পাস উত্তরাখণ্ডের দুর্গম একটি এলাকা। এই পাস পেরিয়ে উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায়। সেখানেই ট্রেকিংয়ে যান তারা। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর পথ হারিয়ে ফেলেন এই ট্র্যাকাররা। পরে নিখোঁজের খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দেশটির নৌবাহিনীর বিশেষ টিম। একে একে উদ্ধার হয় ১১ জনের লাশ। স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো।

এদিকে, হিমাচলে বৈরি আবহাওয়া ও প্রবল তুষারপাতের কারণে লাহুল-স্পিতি জেলার বাতালে আটকে পড়েছেন অন্তত ৮০ জন পর্যটক। গাম্ফু-কাজা সড়ক বন্ধ হয়ে যাওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বাতালের ওই অঞ্চলে আটকে পড়েন তারা। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জেলা প্রশাসনের দ্বারস্থ হন স্বজনরা আর তখনই বিষয়টি নজরে আসে বলে জানিয়েছে হিমাচল প্রশাসন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

আপডেট সময় ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১