ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

র‌্যাবের হাতে গ্রেপ্তার ভুয়া র‌্যাব

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রোববার পলাশবাড়ি উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনামুল হকের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাঠানপাড়া গ্রামে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হওয়া এনামুল নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছিলেন। এমন অভিযোগে গত রোববার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‌্যাব পরিচয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে পলাশবাড়ী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

র‌্যাবের হাতে গ্রেপ্তার ভুয়া র‌্যাব

আপডেট সময় ০৫:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১