ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রামেকে আবারো বাড়লো মৃত্যু ২৪ ঘন্টায় ৬ জনের প্রাণ গেল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

ডেক্স রিপোর্ট:  গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ৫জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিডকেল কলেজ হাসপাতালের তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে নওগাঁর ১ জন মারা গেছেন। আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে পাবনার ৩ জন, রাজশাহীর ১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন করে মারা গেছেন।

তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। তাদের ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১-৬০ বছর বয়সী ১ জন এবং ৪১-৫০ বছর বয়সী ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ১ জন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ১ জন করে মারা গেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৮১। বর্তমানে রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের ১ জন, মেহেরপুরের ১ জন এবং বগুড়ার ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৯ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৫ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৮ জনের নমুনায়। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৬ দশমিক ৬৭ শতাংশ, জয়পুরহাটের ১১ দশমিক ১১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৭ দশমিক ৬৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রামেকে আবারো বাড়লো মৃত্যু ২৪ ঘন্টায় ৬ জনের প্রাণ গেল

আপডেট সময় ১২:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১