ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

তাইওয়ানে ভবনে আগুন নিহত ৪৬

আন্তর্জাতিক ডেক্স : তাইওয়ানে একটি ভবনে আগুন লাগার ঘটনায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে।  অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। দেশটির দক্ষিণাঞ্চলের শহর কাওসুংয়ে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতের দিকে কাওসুং প্রদেশের ইয়ানচেং এলাকায় ৪০ বছরের পুরনো একটি ভবনে আগুন লাগে।

স্থানীয় সময় রাত ৩টার দিকে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন কাওসুং এর দমকল বাহিনীর প্রধান লি চিং-হসিউ। পরে তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হসিউ আরও বলেন, দমকলকর্মীরা এখনো ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে।

এদিকে, প্রদেশের মেয়র চেন চি-মাই জানান, ভবনটি আংশিকভাবে পরিত্যক্ত ছিল। এখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ এবং একটি সিনেমা হল ছিল। বর্তমানে সেখানে প্রায় ১২০টি পরিবার বসবাস করছিল বলেও জানিয়েছেন তিনি।

এই অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে তা এখনো স্পষ্ট নয়। দমকল বাহিনীর প্রধান বলছেন, কেউ ইচ্ছাকৃত এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

তাইওয়ানে ভবনে আগুন নিহত ৪৬

আপডেট সময় ০৫:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১