ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে মোসলেহ উদ্দিন খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।

জোবেদা ওই বাড়ির জাফর ইকবালের মেয়ে এবং হাজিরহাট মিল্লাত একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, জোবেদা সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে সবাই।

একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করে। জোবেদা মৃগীরোগে আক্রান্ত ছিল। এ কারণে সে পুকুরে পড়ে যেতে পারে বলে ধারণা স্বজনদের।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।

ট্যাগস

কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৪:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১