ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৫ দোকান

নোয়াখালীর কবিরহাটে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর কবিরহাটে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জামিন মিয়া ও কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, সকালে খবর পেয়ে দুটি ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক ও ধানশালিক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া জানান, সকালে হঠাৎ আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। এতে বাজারের পাঁচটি দোকান ঘর মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়।

তিনি আরও বলেন, আগুনে তিনিসহ মো. এরফান, রুবেল, সোহেল ও বিজয়ের কসমেটিকস, মুদি, তেল, ভেরাইটিজ ও চা-দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৫ দোকান

আপডেট সময় ০৪:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১