ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ নারী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:  সৌদি সমাজে নারীদের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের বিভিন্ন দায়িত্বে ২০০ জনেরও বেশি নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার রিয়াদ আন্তর্জাতিক বইমেলার শেষদিনে হারামাইন প্যাভিলিয়ন পরিদর্শনের সময় মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং দুই পবিত্র মসজিদের দেখভালের দায়িত্বে থাকা দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ হারামাইনের সভাপতি ড. আব্দুর রহমান আল-সুদাইস স্থানীয়দের সঙ্গে সাক্ষাতকালে এই তথ্য দেন। এসময় তিনি মসজিদের বিভিন্ন বিষয় পরিচালনায় নারীদের ভূমিকা ও অংশগ্রহণ নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘সৌদি আরবের রাজত্বে নারীদের একটি পরিষ্কার পথ রয়েছে এবং আমরা আমাদের বোনদের মধ্যে যারা ডক্টরেট এবং মাস্টার্স ডিগ্রিধারী তাদের একটি সুযোগ দিয়েছি।

‘নারীদের ক্ষমতায়ন এবং তরুণদের উৎসাহিত করতে সৌদি ভিশন ২০৩০ অর্জনে সহায়তা করার জন্য আমরা আমাদের নেতাদের পাশে আছি। নারীরা দ্য জেনারেল প্রেসিডেন্সি অফ হারামাইনের বিভিন্ন পদে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। গণমাধ্যমের উচিৎ এই সাফল্যের প্রশংসা করা এবং বিশ্বের সামনে তা তুলে ধরা।

তিনি বলেন, ‘সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠায় নারীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সৌদি রাজতন্ত্র এবার তার ভিশন ২০৩০ এর মাধ্যমে ইসলামী মূল্যবোধ এবং আমাদের জাতীয় পরিচয়ের সঙ্গে সঙ্গতি রেখে নারীদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ’।

গত আগস্ট মাসে, আল-সুদাইস ড. আল-আনাউদ আল-আবাউদ এবং ড. ফাতিমা আল-রাশাউদকে তার অফিসে সহকারী হিসেবে নিয়োগ করেন। এছাড়া সংগঠনের বিভিন্ন সিনিয়র পদেও অনেক নারীকে নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমরা নারীদের তাদের ন্যায্য ও পর্যাপ্ত স্থান দিতে চাই, যেমনটা আমাদের ধর্ম আমাদের আদেশ দিয়েছে এবং আমাদের নেতারাও যার প্রয়োগ করেছিলেন’।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ নারী নিয়োগ

আপডেট সময় ০৩:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১