ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঘরে মিললো চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ

বরিশাল প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে পারভিন বেগম (৩৫) নামের চার সন্তানের জননীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত পারভিন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মো. ইউসুফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী একজন জেলে। তিনি মাছ শিকার করে সংসার পরিচালনা করেন। তার স্ত্রী পারভিন বেগম দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। গ্রামে বিভিন্ন চিকিৎসকের ওষুধ খেয়েও কোনো উপকার হয়নি। স্বামীর আয় সীমিত থাকায় উন্নত চিকিৎসা করাতে পারেননি।

কয়েকদিন ধরে পারভিনের পেট ব্যথা আরও বেড়ে যায়। সোমবার সকালে হঠাৎ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মৃতের মরদেহ উদ্ধার করেছি। তার পরিবারের দাবি, পেটে ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।

কিন্তু বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এজন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঘরে মিললো চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৫:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১