ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

আজ জাতীয় কন্যাশিশু দিবস

ডেক্স রিপোর্ট : কন্যা শব্দের অনেকগুলো বিকল্প শব্দ আছে, যেমন- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলারী ইত্যাদি। মেয়ে শিশুরা কখনোই যে অবহেলার বিষয় নয়, এই ডিজিটাল যুগে তা অনেকভাবেই প্রমাণিত।

আজ জাতীয় কন্যাশিশু দিবস। দেখা যায়, কন্যা সম্পর্কিত তিনটি দিবস চালু রয়েছে।  যার একটি কন্যা দিবস (ডটার্স ডে)।

এটি পালিত হয় সেপ্টেম্বরের শেষ রোববার, আরেকটি জাতীয় কন্যাশিশু দিবস (গার্ল চাইল্ড ডে) ও অবশিষ্টটি আন্তর্জাতিক কন্যাসন্তান দিবস।  জাতীয় কন্যাশিশু দিবসের জন্য নির্ধারিত দিন হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

দিবসটি আজ (বৃহস্পতিবার) দেশজুড়ে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচিসহ নানা আয়োজনে পালিত হচ্ছে।  এবারে দিবসটির প্রতিপাদ্য ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আলমগীর হোসেনের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ অক্টোবর পালিত হবে বিশ্ব শিশু দিবস। দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধ বিশ্ব গড়ি, শিশুর জন্য বিনিয়োগ করি’।

উল্লেখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস হিসাবে।

হজরত আলী (রা.) বলেছেন, ‘যে ঘরের (পরিবারের) প্রথম সন্তান কন্যা হয়, সে ঘর হয় বরকতময়।’ তাই কন্যাশিশু নিয়ে কোনো অবহেলা নয়।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

আজ জাতীয় কন্যাশিশু দিবস

আপডেট সময় ১২:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১