ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

শাড়ির ব্যাবসা নিয়ে বিতর্কের জবাব দিলেন রচনা

বিনোদন ডেক্স : ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রচনা ব‌্যানার্জি। চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত তিনি। তবে নিয়মিত টিভি অনুষ্ঠান সঞ্চালনা করছেন।

কয়েক দিন আগে এই অভিনেত্রী অনলাইনে শাড়ির ব‌্যবসা শুরু করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ‘রচনাস ক্রিয়েশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। কিন্তু রচনার এই কাজ নেটিজেনদের কেউ কেউ ভালোভাবে গ্রহণ করেননি। এ নিয়ে তৈরি হয় বিতর্ক।

অন্তর্জালে রচনাকে নিয়ে কড়া সমালোচনা করলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বরং পুরোদমে নিজের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রচনা পুনরায় ফেসবুক লাইভে এসেছিলেন। এ সময় নিজের কালেকশনে থাকা শাড়ি যেমন দেখিয়েছেন তেমনি সমালোচনার জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

রচনা ব‌্যানার্জি বলেন—‘আমার এই ব‌্যবসা শুরুর আগে অনেককে বলতে শুনেছি, এই দ‌্যাখ ওই বউদি না শাড়ির ব‌্যবসা করে, ওই মেয়েটা না শাড়ির ব‌্যবসা করে! কিন্তু শাড়ির ব‌্যবসা করা কী খারাপ? এই শাড়ি পরেই তো নিজেকে সুন্দর করে উপস্থাপন করি। তাহলে শাড়ির ব‌্যবসাটা খারাপ কোথায়?’

কেউ কেউ ভাবছেন রচনা ব‌্যানার্জি এই ব‌্যবসায় আসার কারণে অন‌্যরা ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়টি স্মরণ করে রচনা ব‌্যানার্জি বলেন—‘দেখুন ভারত বর্ষে কোটি কোটি মানুষ। কিছু মানুষ আমার শাড়ি কিনবে। কিছু মানুষ আপনাদের শাড়িটা কিনবে। সুতরাং আপনাদের কোনো ক্ষতি হবে না।’

অন‌্য নারীদের পরামর্শ দিয়ে রচনা বলেন—‘যারা আপনাদের শাড়ির ব‌্যবসা করতে নিরুৎসাহিত করছেন, তাদের বলুন রচনাদি যদি শাড়ির ব‌্যবসা করতে পারেন, তবে আমরা কেন করতে পারব না!’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রচনা বলেন, ‘সকলের ভালোবাসা ও সহযোগিতায় খুব আনন্দ লাগছে। সিনেমার পর্দায় এতদিন আমাকে দেখেছেন, টিভি পর্দায় এখনো দেখছেন। এখন অন‌্য একটি মাধ‌্যমে একেবারে নতুনভাবে দেখছেন। আমার এই উদ‌্যোগের সবকিছু ঘরে বসেই করছি।

প্রথম লাইভে আসার পর দিদিরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে, আমি অভিভূত। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে এত এত মানুষ আমাকে প্রেরণা দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে বাংলাদেশ থেকে এত এত মেসেজ দিয়ে যারা প্রেরণা যুগিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন‌্যবাদ।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

শাড়ির ব্যাবসা নিয়ে বিতর্কের জবাব দিলেন রচনা

আপডেট সময় ১২:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১