ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বালিয়াকান্দিতে গাছ কাটতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ আহত ৩

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে গাছ কাটতে গিয়ে বিস্ফোরণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর)) বেলা ১১টার দিকে ইউনিয়নের বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, এলাকার কাদেরের স্ত্রী আলেয়া (৩৪), বাকসাডাঙ্গির আবদার (৪৫) ও খাটিয়াপাড়ার জলিল মণ্ডলের ছেলে জিন্নাত (৩৫)।

নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় গোড়ার দিকে কোপ দিলে বিস্ফোরণ হয়।

এ সময় গাছ কাটায় নিয়োজিত দুই ব্যক্তি ও তাদের পানি খাওয়াতে আসা এক নারী আহত হয়েছেন। গাছের নিচে জিআই পাইপ দেখা গেছে। শুনেছি কুঁড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরণ হয়। হয়তো পাইপে বোমা জাতীয় কোনো বস্তু ছিল।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গাছ কাটার সময় বোমা জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

বালিয়াকান্দিতে গাছ কাটতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ আহত ৩

আপডেট সময় ০৪:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১