ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

চলন্ত ট্রেনে ডাকাতি-খুনের ঘটনায় গ্রেপ্তার ৫

 ঢাকা প্রতিনিধি : ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে খুনসহ ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। আজ রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও দুজনকে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ জিআরপি থানায় অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। পরে এ ঘটনায় শিমুল মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। আগামী ২৭ সেপ্টেম্বর তার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ছাদে ডাকাতরা হামলা চালালে দুজন নিহত হয়। পরে ডাকাতরা সেখানে লুটপাট করে। রেলওয়ে পুলিশের জামালপুর থানার (জিআরপি) উপপরিদর্শক সোহেল রানা জানান, ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে তাদের জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়। তিনি জামালপুর পৌর শহরের ইকবালপুরের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ (৪০)। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর। আর আহত অবস্থায়

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

চলন্ত ট্রেনে ডাকাতি-খুনের ঘটনায় গ্রেপ্তার ৫

আপডেট সময় ১২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১