ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাশিয়ায় তুষারঝড়ে পর্বতারোহীর মৃত্যু ৫

আন্তর্জাতিক ডেক্স : ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষারঝড়ের কবলে পড়ে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় গত বৃহস্পতিবার ১৯ জন পর্বতারোহীর একটি দল পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থান করছিল।

সে সময় দুর্ঘটনার শিকার হন পর্বতারোহীরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

রাশিয়ার মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, তুষারঝড়ের কবলে পড়া দলের বাকি ১৪ আরোহীকে নিরাপদে নেয়া হয়েছে।
তাদের উদ্ধার করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সময় মোকাবিলা করতে হয়েছে ঝোড়ো বাতাস ও শূন্যের নিচে থাকা তাপমাত্রা। তুষারঝড়ের কারণে আশপাশ ঠিকভাবে দেখাও যাচ্ছিল না।
বুধবার ওই পর্বতারোহণ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে, দলটির সঙ্গে চারজন পেশাদার গাইড ছিলেন। আরোহণের সময় এক নারী অসুস্থবোধ করেন। এমন পরিস্থিতিতে একজন গাইড তাকে নিয়ে ফেরার পথ ধরেন। ওই গাইডের সঙ্গে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ওই নারীকে বাদেই দলের বাকি সদস্যরা সামনের দিকে এগিয়ে যান। তবে তাঁদের পথে হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় তুষারঝড়। এ সময় দলের একজনের পা ভেঙে যায়। এতে দলটির গতি কমে আসে। ঝড়ে দলের সদস্যদের মধ্যে দুজন ঠান্ডায় জমে মারা যান।
ঝড়ের মুখে পড়ে ফিরে আসার পথে আরও দুজন সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাঁদেরও মৃত্যু হয়। বেঁচে যাওয়া আরোহী ও গাইডদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতার মাউন্ট এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত। প্রতিবছরই পর্বতটি জয় করতে গিয়ে অনেক আরোহীর মৃত্যু হয়।
ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাশিয়ায় তুষারঝড়ে পর্বতারোহীর মৃত্যু ৫

আপডেট সময় ১২:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১