ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ইয়েমেনে সংঘর্ষে হুথি বিদ্রোহীসহ নিহত ১৪০

আন্তর্জাতিক ডেক্স : ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহরে তীব্র লড়াইয়ের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে শহরটি দু’পক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ।

কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, গত চারদিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের শাবাহ প্রদেশ এবং মারিব শহরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ইরান সমর্থিত ৯৩ জন হুথি বিদ্রোহীও নিহত হয়। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানানো হয়। হুথি বিদ্রোহীরা কখনোই হতাহতের খবর প্রকাশ করে না। এবারও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারি থেকে মারিব শহর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, হুথি বিদ্রোহীরা ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং শাবাহ প্রদেশের তিন জেলা এবং মারিবের এক জেলা দখলে নিয়েছে।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেওয়ার পরই ইয়েমেনে সংঘাত শুরু হয়। এখনও পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ইয়েমেনে সংঘর্ষে হুথি বিদ্রোহীসহ নিহত ১৪০

আপডেট সময় ০৪:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১