ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার :রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম- মো. কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মো. রাজিব।মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌কতিপয় মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছে’ মর্মে তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম উত্তর মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে কামাল, রহিমা ও রাজিবকে গ্রেপ্তার করে।

ওই সময় তাদের হেফাজত থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। মুগদা থানার রুজুকৃত মামলায় গ্রেপ্তারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ, পিপিএম এর নির্দেশনায় এডিসি সবুজবাগ মো. আকতারুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৪:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১