ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে ছাদে ঝুলছিল দুই বোনের মরদেহ

সিলেট নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসায় আপন দুই বোন আত্মহত্যা করেছেন। বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহনন করেন।

নিহতরা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।মঙ্গলবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম জানান, আজ সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে। ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহনন করেছেন।

এসআই মফিজ আরও জানান, আপন চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। বাকিদের বিয়ে হয়নি এখনও।

মফিজুল ইসলাম বলেন, ‘এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। আত্মীয়স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে ছাদে ঝুলছিল দুই বোনের মরদেহ

আপডেট সময় ১২:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১