কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হিমাচল পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন। এসময় আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (উপ-পরিদর্শক) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 











