ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো আমেরিকা

মার্কিন ড্রোন হামলা (প্রতিকি সময়)

আন্তর্জাতিক ডেক্সঃ   আফগানিস্তানে গত মাসে মার্কিন সামরিক বাহিনী যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। নিহতদের মধ্যে সাতটি শিশু ছিল।

ড্রোন হামলার পর ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় যারা মারা গেছে তারা সবাই সন্ত্রাসী।

গত ২৯ আগস্ট মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালায়। সে সময় পেন্টাগন দাবি করেছিল, কাবুল বিমানবন্দরে মোতায়েন মার্কিন সেনাদের জন্য বিরাট ঝুঁকি সৃষ্টি করেছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এজন্য দায়েশ সন্ত্রাসীদের ওপর ওই হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছিলেন, ড্রোন হামলার বিষয়টি ছিল মার্কিন বাহিনীর জন্য বৈধ অধিকার।

কিন্তু গতকাল শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি পেন্টাগনে ঘোষণা করেছেন, সামরিক বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে যে, গত মাসের ড্রোন হামলায় যারা নিহত হয়েছে তারা সবাই বেসামরিক নাগরিক।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো আমেরিকা

আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১