ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে অভিযানে জঙ্গি সন্দেহে আটক ৪৫

সুজন সরকার বলেন, ‘ঢাকা থেকে অ্যান্টি টেররিজমের একটি ইউনিট গতকাল দিনাজপুরে আসে। ইউনিটটি রাতে বিভিন্ন মসজিদে অভিযান চালায়। স্থানীয়ভাবে আমাদের সহযোগিতা চেয়েছিল, আমরা আমাদের ফোর্স দিয়ে সহযোগিতা করেছি।’

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টায় প্রথমে দিনাজপুর শহরের মহারাজা মোড় এলাকায় বায়তুল ফালাহ মসজিদে অভিযান চালায় ওই ইউনিট। এ সময় বৈঠকরত অবস্থায় জঙ্গি সন্দেহে ১২ জনকে আটক করে তারা। বিরল উপজেলার বিরলবাজার জামে মসজিদ থেকে ১৭ জন, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা এলাকার ২টি মসজিদ থেকে ১৬ জনকে আটক করা হয়।

তাবলিগ জামায়াতের ৪০-৪৫ জনের একটি দল বৃহস্পতিবার ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে আসে। তারা বিভিন্ন মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করছিল। অ্যান্টি টেররিজমের কাছে আগে থেকেই এমন তথ্য ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মহারাজা মোড় এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের খাদেম আবদুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় এ মসজিদে তাবলিগ পরিচয় দিয়ে ২২ ব্যক্তি আসেন।

তাঁরা মসজিদে রাত্রিযাপনের কথা জানান। পরে দুপুরের আগেই ১০ জন অন্য স্থানে চলে যান। তাঁরা বিভিন্ন বয়সের ছিলেন। রাতে এশার নামাজ পড়ে তিনি বাড়িতে চলে আসেন। পরে শুনতে পারেন, তাঁদের পুলিশ ধরে নিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই–বাছাই শেষে বিস্তারিত জানানো হবে। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে অভিযানে জঙ্গি সন্দেহে আটক ৪৫

আপডেট সময় ০১:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১