ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খিলগাঁও প্রতিনিধি : রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া নোয়াপাড়া এলাকার একটি বাসা থেকে মো. পারভেজ সরদার (২৩) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া নোয়াপাড়া এলাকার একটি বাসার দুই তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা বাসার লোকজনের কাছে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ওই যুবকের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার গুনিনাথপুর গ্রামে। বর্তমানে খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।

ট্যাগস

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১