ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মহাদেবপুর নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ

মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ   নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসলে নামেন। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তারা পানিতে নামার পরপরই নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয়রা খোঁজ করেও তাদের উদ্ধারে ব্যর্থ হন।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ আত্রাই নদীতে স্বামী-স্ত্রী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মহাদেবপুর নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ

আপডেট সময় ০৬:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১