ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্বর্ণালঙ্কারসহ ছিনতাইকারী গ্রেফতার ৩

যাত্রাবাড়ি প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতাররা হলেন- মো. আসিফ (২০), মো. রিফাত (২৩) ও মো. মাসুম (৩০)।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাতে র‌্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি স্বর্ণের চেইনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা, দুটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা বেশ কয়েকদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনিয়ে পালিয়ে যেতে হতো। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

স্বর্ণালঙ্কারসহ ছিনতাইকারী গ্রেফতার ৩

আপডেট সময় ০৫:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১