ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৮ দালাল আটক

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্রসহ ৮ দালালকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল।

আটককৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের নজির আহমদের ছেলে আবুল হাশেম (৪২), বেলায়েত হোসেনের ছেলে ইমাম উদ্দিন (৩৯), আবু জাহেরের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩০), কিরণের ছেলে দ্বীন ইসলাম (২৫), পূর্ব একলাশপুর গ্রামের শাহিনের ছেলে জুয়েল রানা (২৫)।

এদের সবাইকে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ৩দিন করে কারাদণ্ড প্রদান করা হয় অনন্তপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে আবুল হাশেম (২৩), মজিবুল হকের ছেলে জাহাঙ্গীরকে (৩০) এবং ৫দিনের কারাদণ্ড দেওয়া হয় সদরের বিনোদপুর এলাকার আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামানকে (৩৪)।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বিষয়টি নিশ্চিত জানান, আটককৃত ৮ দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত দালালরা পাসপোর্ট প্রত্যাশী লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৮ দালাল আটক

আপডেট সময় ০৬:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১