ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

৯ সেপ্টেম্বরের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ   আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া শেষ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়ে নির্ধারিত সময়ে যাঁরা দ্বিতীয় ডোজ পাননি, তাঁদের দ্রুত যেকোনো কেন্দ্র থেকে ডোজ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ২৪ডটকমের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান হলেও টিকা সরবরাহে স্বল্পতার কারণে নিবন্ধনকারী জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছে। বর্তমানে এই টিকার পর্যাপ্ত সরবরাহ থাকায় দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ জনগণকে দ্রুত এ টিকা দেওয়ার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারীরা বাড়ি পরিদর্শনের সময় দ্বিতীয় ডোজ টিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের টিকার কথা জানাবেন এবং দ্রুত টিকা নিতে উৎসাহিত করবেন।

সরবরাহ করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার পাশাপাশি প্রথম ডোজ টিকাও দিতে হবে এবং ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই প্রথম ডোজের টিকা দেওয়া শেষ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার পর্যন্ত ৫৮ লাখ ৬৬ হাজার ৩০১ জন অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাঁদের মধ্যে ৫৩ লাখ ২৩ হাজার ৭২৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

সূত্রঃ পুলিশ নিউজ

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

৯ সেপ্টেম্বরের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ করার নির্দেশ

আপডেট সময় ১১:১৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১