ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ব্রাজিলে ভয়াবহ ব্যাংক ডাকাতি, নিহত ৩

আন্তর্জাতিক ডেক্স : ব্রাজিলের সাও পাওলো প্রদেশের আরাকাতুবায় চলতি সপ্তাহে গভীর রাতে ভয়াবহ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের অন্তত দুটি শাখায় লুটপাট করেছে ডাকাত দল। ডাকাতদল পালিয়ে যাওয়ার জন্য ফিল্মি স্টাইলে মানব ঢাল ব্যবহার করেছে। 

পুলিশ জানিয়েছে, ডাকাতদল নিরাপত্তা কর্মীদের ওপর গুলিও ছুড়েছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অংশ নিয়েছিল ২০ জনের বেশি ডাকাত।

বিবিসির কর্মকর্তারা জানিয়েছেন, মিলিটারি পুলিশের লেফটেন্যান্ট আলেকজান্দ্রে গুয়েডস জানিয়েছেন, চিত্র ধারণের সময় ডাকাত দলের হাতে একজন নিহত হয়েছেন।

শহরের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নারী ও সন্দেহভাজন একজন নিহত হয়েছেন। এছাড়াও রাস্তায় ডাকাতদের ছড়িয়ে যাওয়া বিস্ফোরকে একজন সাইক্লিস্ট গুরুতরভাবে আহত হয়েছেন।

সাও পাওলোর মিলিটারি পুলিশের কর্মকর্তা আলভারো ক্যামিলো জানিয়েছেন, আরাসাতুবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় অস্ত্রশস্ত্রসহ অন্তত ২০ জনের বেশি ডাকাত অংশ নিয়েছিল। আর তারা ১০টি গাড়ি সঙ্গে নিয়ে গিয়েছিল।

প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ডাকাতরা কয়েকজন বেসামরিক মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা ছিনিয়ে নেয়। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বেসামরিক ব্যক্তি ও একজন ডাকাত সদস্যসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাত সদস্যরা চলে যাওয়ার সময় রাস্তায় বিস্ফোরক বোমা রেখে কয়েকজনকে জোর করে তাদের গাড়িতে করে নিয়েও যায়। পরে পুলিশ তা খুঁজে বের করে না সরানো পর্যন্ত শহরবাসীকে ঘরে থাকার জন্য আহ্বান জানায়।

সূত্র : বিবিসি

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ব্রাজিলে ভয়াবহ ব্যাংক ডাকাতি, নিহত ৩

আপডেট সময় ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১