ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্ত্রী ও সন্তানকে হত্যা করে স্বামী পলাতক

ডেক্স রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় স্ত্রী ও তার দেড় বছরের সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল অহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহতরা হলেন- রোমা আক্তার (২৭) ও শিশু রিশাদ।আজ মঙ্গলবার সকালে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ওই সময় ঘটনাস্থল থেকে হাতুড়ি ও বালিশ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে ওই স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে খুন করেছে। নিহতদের লাশ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের স্বামীর খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

স্ত্রী ও সন্তানকে হত্যা করে স্বামী পলাতক

আপডেট সময় ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১