ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফগান সীমান্তে গোলাগুলি,পাকিস্তানের ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেক্স  : আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সেনবাহিনীর পক্ষ থেকে রোববার জানানো হয়, আফগানিস্তানের সীমান্তের ভেতর থেকে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত হন। খবর আনাদোলু এজেন্সির।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে এক বিবৃতিতে আরও জানানো হয়, বাজাউর জেলার সীমান্তে আফগানিস্তানের অভ্যন্তর থেকে গুলি ছোড়া হলে পাল্টা গুলি চালানো হয়।

এসময় পাকিস্তানের দুই সেনা সদস্য জামাল ও আয়াজ নিহত হন। সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই থেকে তিন জন হামলাকারী নিহত হয় এবং ৩ থেকে ৪ জন আহত হয় বলে দাবি তাদের।

সীমান্তে এমন সময় গোলাগুলির ঘটনা ঘটল যখন এর আগে তালেবান জানায়, আফগানিস্তানের মাটি অন্যদের ব্যবহার করতে দেওয়া হবে না সন্ত্রাস দমনের নামে।

১৫ আগস্ট কাবুল দখলে নেয় তালেবান। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে থাকে।

তালেবানের নতুন সরকার আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। এর মাঝে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দেশটির বহু বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে ইচ্ছুক বহু মানুষ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফগান সীমান্তে গোলাগুলি,পাকিস্তানের ২ সেনা নিহত

আপডেট সময় ১১:০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১