ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

শাকিবের স্ট্যাটাসে ওমর সানীর খোঁচা !

বিনোদন ডেক্স : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গতকাল তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সঙ্গে ছিল একটি ছবিও।

আর ক্যাপশনে লিখেছেন ‘Always remember that your present destination isn’t your final destination. The best is yet to come, be Patience!’

যার বাংলা দাঁড়ায়, সব সময় মনে রেখ তোমার বর্তমান গন্তব্যই চূড়ান্ত গন্তব্য নয়। সেরাটি এখনও আসেনি, ধৈর্য ধরো!

শাকিবের এই স্ট্যাটাসে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। কিন্তু ওমর সানীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নেটযুদ্ধ। তিনি লিখেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’ সানীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়েছেন শাকিব ভক্তরা।

মামুনুর রশিদ নামের একজন এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘সেলেব্রিটিদের পেইজের বেশিরভাগ পোস্ট তো নিজেদের নিয়োগ করা অ্যাডমিনরা দিয়ে থাকে। এই জ্ঞান মনে হয় সানীর ভাইয়ের জানা নাই। নিজেকে বিদ্যাসাগর ভাবা শুরু করছেন!’

আনিস লিখেছেন, ‘আপনার মতো ভুলভাল লেখার চেয়ে অন্যকে দিয়ে শুদ্ধ লেখানো অনেক ভালো। আপনার লেখা পড়লে তো “দাঁত হাতে চলা আসা” অবস্থা হয়।’

অন্য একজন লিখেছেন, ‘ওমর সানী আপনাকে ভালো মানুষ মনে করে ছিলাম আপনি দেখি প্রায় সময় শাকিব খানকে খোচা দিয়ে কথা বলেন।’

তবে এমন ঝড়ের বিপরীতে বরাবরের মতো নীরবতা পালন করছেন শাকিব খান। যদিও তার হয়ে ভালোই লড়াই করে চলছেন ভক্তরা ও মিডিয়াকর্মীদের অনেকেই। সবার ভাষ্য একই, ওমর সানী তার অনুজ তারকাকে নিয়ে এমন প্রকাশ্য অপমানসূচক মন্তব্য করতে পারেন না।

তবে ওমর সানী ও শাকিব খানের মধ্যে সম্পর্কের এমন অবনতির খবর সে অর্থে অতীতে পাওয়া যায়নি। ফলে অনেকেই ধারণা করছেন, অনেকটা অজ্ঞতাবশত মজা করতে গিয়েই মন্তব্যটি করেছেন ওমর সানী। যেটা তিনি প্রায়শই করে থাকেন। এমনকি তাকে নিয়েও করেন অনেকে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

শাকিবের স্ট্যাটাসে ওমর সানীর খোঁচা !

আপডেট সময় ০৫:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১