ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে : বাইডেন

আন্তর্জাতিক ডেক্স : কাবুল বিমানবন্দরে আবারও হামলা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  আজ রোববার এই হামলা হতে পারে-এমন তথ্য মার্কিন সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ফের হামলার ব্যাপারে নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে মার্কিন বাহিনীর কাছে।

তাই আফগান ভূখণ্ডে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাবুল বিমানবন্দরে ফের হামলার হুমকিসহ দেশটির সার্বিক পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখনও অনেক বেশি।

মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা আমাকে জানিয়েছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে ফের হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।’

এদিকে, তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর এখনও প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তারা ইতোমধ্যেই কাবুল ছেড়ে গেছেন। সেখান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে একসঙ্গে কাজ করে যাচ্ছে ন্যাটোসহ ইউরোপের নানা দেশ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে : বাইডেন

আপডেট সময় ১০:২১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১