ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্সঃ কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পশ্চিমা গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর বিশাল বিস্ফোরণে কেঁপে উঠেছে বিমানবন্দরটির একটি প্রবেশপথের ফটক।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী এ বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটবার্তায় বৃহস্পতিবারের বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেন বলে বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেইটে বিস্ফোরনটি হয়। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ পাওয়া যায়।

এর আগে পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধার তৎপরতার শেষ পর্যায়ে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হওয়ার শঙ্কা বেশি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলার কারণে বিস্ফোরণ হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিস্ফোরণে আহতদের ঘটনাস্থল থেকে সরানো হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সতর্কবার্তায় আফগানদের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে ছাড়তে বলা হয়।

কিরবি টুইটবার্তায় বলেন, ‘কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করছি। বিস্ফোরণে কতজন হতাহত হয়েছেন, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

দেশ ছাড়তে উদগ্রীব আফগানরা বিমানবন্দরের বাইরে ভিসা প্রক্রিয়ার জন্য যেখানে অপেক্ষা করছিলেন, সেখানে বিস্ফোরণটি হয় বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। পশ্চিমা সেনাদের কেউ সেখানে অবস্থান করছিলেন না বলে ওইসব প্রতিবেদনে বলা হয়।  যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিস্ফোরণে বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা

আপডেট সময় ০৯:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১