ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

প্রথম বারের মতো জুটি বাঁধলেন সাকিব খান ওপূজা চেরী

বিনোদন ডেক্স : সরকারি অনুদানের চলচ্চিত্র ‘গলুই’তে প্রথমবারের মতো জুটি হয়ে শাকিব খান ও পূজা চেরী অভিনয় করবেন বলে গুঞ্জন উঠেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন এসএ হক অলিক। যদিও বিষয়টি নিয়ে ছবির পরিচালক কিছুই খোলাসা করেননি।

খোরশেদ আলম খসরু প্রযোজিত চলচ্চিত্রটিতে এরইমধ্যে নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত হয়েছে। এ ছবির জন্য শাকিব খান তার পারিশ্রমিক অনেকটা কমিয়ে এনেছেন বলেও শোনা যাচ্ছে। এবার ছবিটিতে নায়িকা হিসেবে পূজা চেরীর নাম আলোচনায় এসেছে।

গত শুক্রবার (২০ আগস্ট) ছিল পূজা চেরীর জন্মদিন। সেদিন রাতে  ‘গলুই’ লেখা একটি কেক নিয়ে পূজার বাসায় হাজির হয়েছিলে পরিচালক অলিক। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ‘গলুই’ ছবিতে তার নায়িকার হওয়ার গুঞ্জনটি আরও ঘন হয়।

এ প্রসঙ্গে পূজার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে পরিচালক অলিক বলেন, ‘সময় হলেই ছবির সবকিছু জানাতে পারব।’

এদিকে ‘গলুই’ চলচ্চিত্রের প্রযোজক খসরু বলেন, ‘আমরা চারজন অভিনেত্রীর সঙ্গে কথা বলছি। তাদের কাজ দেখছি। কাউকেই এখনও চূড়ানো করিনি। আমাদের ইচ্ছা তাদের মধ্যে থেকে কাউকে নেওয়া। সে তালিকায় পূজাও রয়েছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে আপানাদের খুশির খবর দিতে পারবো- কে নায়িকা হিসেবে আমাদের টিমে যোদ দেবেন।’

গেল সপ্তাহে ‘গলুই’ ছবির নির্মাতা অলিক জামালপুরের বিভিন্ন লোকেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানেই নির্মাতা ইঙ্গিত করে জানিয়েছিলেন সিনেমার শুটিং জামালপুরেই করবেন।

এর আগে পরিচালক অলিক জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতে ছবির নায়ক-নায়িকাদের নিয়ে একটি ফটোশুটের আয়োজন করে সিনেমাটির মহরতের ঘোষণা দেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরসহ বিভিন্ন লোকেশনে ছবির একটানা শুটিং করবেন।

অলিকের হাতে ‘গলুই’ ছাড়াও রয়েছে আরও একটি সরকারি অনুদানের সিনেমা ‘যোদ্ধা’। দুটি ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘গলুই’ সিনেমার শুটিং শুরু করব। ডিসেম্বরে ‘যোদ্ধা’ সিনেমার শুটিং করার পরিকল্পনা রয়েছে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

প্রথম বারের মতো জুটি বাঁধলেন সাকিব খান ওপূজা চেরী

আপডেট সময় ০১:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১