ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ৪০ কিলোমিটার বনভূমি

আন্তর্জাতিক ডেক্স : তুরস্ক, গ্রিস, ইতালির পর এবার ফ্রান্সেও ভয়ঙ্কর রূপ নিয়েছে দাবানল। শুকনো গরম ও প্রবল হাওয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তৃণ এলাকায়।

জানা গছে, দক্ষিণ ফ্রান্সের ৪০ কিলোমিটার বনভূমি জ্বলছে। ৭০০টি দমকল সেখানে আগুন নেভানোর কাজ করছে। ইতোমধ্যে ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দাবানলের সূত্রপাত হয়।

দমকল বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কোনও ঝুঁকি না নিয়ে ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি বা গুরুতর আহত হয়নি।

বনভূমিতে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় মেয়র জানিয়েছেন, “আগুন এত দ্রুত ছড়াতে কখনও দেখিনি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শুকনো গরম। প্রবল হাওয়া বইছে। তাতে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বিমান থেকে পানি ফেলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।”

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এইরকম আবহাওয়াই থাকবে। ফলে দাবানল আরও ছড়াতে পারে।

এদিকে, দক্ষিণ ইউরোপ ও উত্তর আফ্রিকাও ভয়ঙ্কর দাবানলের কবলে পড়েছে। ইউরোপে একের পর এক দেশে এই দাবানল ছড়িয়েছে। আলজেরিয়াতে দাবানলের কারণে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গ্রিস, তুরস্ক, ইতালি ছাড়াও ইসরায়েলেও ছড়িয়েছে দাবানল। সূত্র: ডয়েচে ভেলে

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ৪০ কিলোমিটার বনভূমি

আপডেট সময় ১২:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১