ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

হাইতিতে ভূমিকম্পের আঘাতে নিহত ১৩০০ (ভিডিও)

আন্তর্জাতিক ডেক্সঃ  ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে আঘাত হানা ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৬ আগস্ট) দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তথ্যটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সকালে হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের তাণ্ডবে এখন পর্যন্ত এক হাজার ২৯৭ জন লোকের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন আরও পাঁচ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ। এছাড়া অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার কর্মকর্তারা জানান, শক্তিশালী ভূমিকম্পটির আঘাতে এখন পর্যন্ত দুই হাজার ৮৬৮টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচ হাজার ৪১০টি বাড়ি।

এ দিকে ভূমিকম্পের ভয়াবহতা বিবেচনায় নিয়ে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এরই মধ্যে দেশব্যাপী এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আর তিনি জনগণকে সংহতি দেখানোর জন্যও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আমরা অধিক পরিমাণে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছি। এছাড়া আহতদের মধ্যে যাদের বিশেষ যত্নের প্রয়োজন- আমরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। আমরা আজ এবং আগামীকাল আরও কিছু লোককে সরিয়ে নেব।

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি আরও বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধ্বংসস্তূপের নিচ থেকে যতটা সম্ভব জীবিতদের উদ্ধার করে আনা। আমরা জানতে পেরেছি- স্থানীয় হাসপাতালগুলোতে বিশেষ করে লেস কায়েসের হাসপাতালগুলোয় আহত ও হাড়ভাঙা মানুষে ভরে গেছে।

এ দিকে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় ভয়াবহ এই দুর্যোগটির ফলে দ্বীপরাষ্ট্র হাইতিকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার সকালে ক্যারিবীয় দ্বীপপূঞ্জজুড়ে ভয়ঙ্কর ভূকম্পন অনুভূত হয়। এতে ভবন ভেঙে যাওয়ার আশঙ্কায় স্থানীয় লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। শক্তিশালী ভূমিকম্পের পর ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির পেটিট ট্রুও ডি নিপ্পেস থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। শহরটি রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত।

বিশ্লেষকদের মতে, এবারের ভূমিকম্পটি ১১ বছর আগে হাইতিতে আঘাত হানা ৭ মাত্রার কম্পনের চেয়েও শক্তিশালী এবং অগভীর। ২০১১ সালের ওই ভূমিকম্পে অঞ্চলটিতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আর ভেঙে পড়েছিল অসংখ্য বাড়িঘর ও ভবন। তাছাড়া বহু মানুষ এরই মধ্যে গৃহহীন হয়ে আছেন।

শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়া হাইতির প্রতিবেশী রাষ্ট্র কিউবার উত্তরাঞ্চলে অবস্থিত গুয়ানতানামো শহরের এক বাসিন্দা জানান, আমরা সবাই ভীষণ ভীত ও সন্ত্রস্ত। দীর্ঘদিন এমন শক্তিশালী ভূমিকম্প হয়নি। আমা বাড়ি ভেঙে না পড়লেও আসবাবপত্র নড়েচড়ে গেছে।

সূত্রঃ Reuters

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

হাইতিতে ভূমিকম্পের আঘাতে নিহত ১৩০০ (ভিডিও)

আপডেট সময় ১২:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১