ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ডিবি কর্মকর্তা আহত; হ্যান্ডকাপসহ আসামী পলাতক

আটক কৃত আসামীরা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে এসে হেরোইন সহ খলিল নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করার পর আনোয়ার হোসেন নামে এক ডিবি পুলিশকে হাতুড়ি এবং লোহার রড দিয়ে মারপিট করে আসামীর স্বজনরা।

এ সময় মাদক ব্যাবসায়ী খলিলকে হ্যান্ডকাপ পড়াবস্থায় পালিয়ে যেতে সহযোগিতা করে তার স্বজনরা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে বুধবার বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটে। নওগাঁর ডিবি পুলিশের এস আই মহসীন রেজার নেতৃত্ব এ এস আই সোহেল রানা,কনস্টেবল আনোয়ার, শিপন এবং মাসুদ রানা সিভিল ড্রেসে (লুঙ্গি পড়ে) এসে মাদক ব্যাবসায়ী খলিলের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী পারুল বিবি (৪০) এবং খলিলের প্রতিবেশী ন্যাড়াডাং গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে লাদু (৪৮) কে আটক করেন।

এ সময় অভিযানে অংশ নেওয়া ডিবি কর্মকর্তাদের উপর লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আসামীর স্বজনরা।

এক পর্যায়ে আসামী বড় বেলালদহ গ্রামের মৃত আব্দুল কোটালের ছেলে মাদক ব্যাবসায়ী খলিল হ্যান্ডকাপ পড়াবস্থায় পালিয়ে যায় বলে জানান ডিবি পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যাবসায়ীকে অতি দ্রুত আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ডিবি কর্মকর্তা আহত; হ্যান্ডকাপসহ আসামী পলাতক

আপডেট সময় ০৭:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১