ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

প্রাথমিক সমাপনী পরীক্ষার নেওয়ার পরিকল্পনা সংক্ষিপ্ত ভাবে

শিক্ষা ডেক্স : সংক্ষিপ্ত আকারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অটোপাস না দিয়ে শিক্ষার্থীদের নিজ ক্লাসে বসে এ পরীক্ষা আয়োজন করে সেটি মূল্যায়নের ভিত্তিতে সার্টিফিকেট দিতে চায়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আমরা আর অটোপাস দিতে চাই না। এতে করে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে তাদের সংক্ষিপ্ত আকারে হলেও কিছু পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট দিতে চাই।’

তিনি বলেন, ‘আগামী মাসের শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ‌্যমাত্রা নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তুতি শুরু করেছি। দেশের সব বিদ্যালয় নতুন করে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করা হয়েছে।

আগামী মাসে শ্রেণিতে পাঠদান শুরু করা সম্ভব হলে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের একদিন করে ক্লাস নেওয়া হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন ক্লাসে পাঠদান করা হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে তার ওপর ক্লাসে পরীক্ষা নেওয়া হবে। সেটির ওপর মূল্যায়ন করে ফলাফল দেওয়া হবে।’

এদিকে, প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের ‘হোমওয়ার্ক’ বা বাড়ির কাজ দেওয়া শুরু করেছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের বাসায় শিক্ষকরা গিয়ে বাড়ির কাজ দিয়ে আসেন। সপ্তাহ শেষে গিয়ে আবার তা বুঝে নিচ্ছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

প্রাথমিক সমাপনী পরীক্ষার নেওয়ার পরিকল্পনা সংক্ষিপ্ত ভাবে

আপডেট সময় ১২:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১