ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

জুযজান প্রদেশে তালেবান ঘাটিতে বিমান হামলা

বোয়িং বি-৫২ স্ট্রাটফোর্ট্রেস

আন্তর্জাতিক ডেক্সঃ  আফগানিস্তানের জুযজান প্রদেশে তালেবান অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে এ হামলা চালানো হয়।

জুযজান প্রদেশ থেকে নির্বাচিত আফগান সংসদ সদস্য হালিমা সাদাফ জানিয়েছেন, প্রদেশের কেন্দ্রীয় শহর শাবারগানে তালেবান অবস্থানগুলোতে হামলা চালানো হয়। শনিবারই দিনের মাঝামাঝি সময়ে তালেবানের হাতে জুযজান প্রদেশের কেন্দ্রীয় শহরটির পতন হয়।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী- সেন্টকমের মুখপাত্র কর্নেল নিকোল ফ্রেরা বলেছেন, মার্কিন সেনারা গত কয়েকদিনে তাদের আফগান শরিকদের সমর্থনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। তবে কোন ধরনের বিমান ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি।

হালিমা সাদাফ দাবি করেছেন, তালেবান অস্ত্রধারীরা যখন শাবারগান শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রসস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে প্রায় ১০০ তালেবান নিহত হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, জুযজানের প্রাদেশিক পরিষদের প্রধান বাবর ইশচি এবং তার ছেলে আহমদ ইশচি তাদের ২০ সহযোগীসহ তালেবানে যোগ দিয়েছেন। আফগান সংসদ সদস্য হালিমা সাদাফ তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছেন। নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবি ও পাল্টা দাবি যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে জুযজান প্রদেশ ছাড়াও আফগানিস্তানের আরো বহু এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলায় তালেবানের পতনের সময় আফগানিস্তানের জনগণ মার্কিন বি-৫২ বোমারু বিমানের সঙ্গে পরিচিত হয়। ইরাকের সাদ্দাম সরকারের পতন এবং আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটাতে এই বিমান ব্যবহার করা হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধেও আমেরিকা এই বিমান ব্যবহার করে।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

জুযজান প্রদেশে তালেবান ঘাটিতে বিমান হামলা

আপডেট সময় ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১