ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় চোরাই গরুসহ আটক ২

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রাম থেকে চুরি যাওয়া তিনটি গরুসহ চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট নতুন গরুবাজার হাট থেকে গরুসহ তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তিলবাদুল কামারবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে আকতার আলম প্রাং (৪৮) ও তিলবাদুল সাকিদারপাড়া গ্রামের ইছার উদ্দিনের ছেলে সাহাদত আলী (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন সাবুর বাড়ি থেকে তিনটি গরু চুরি যায়।

এরপর শনিবার সকালে গরুমালিক সাবু জয়পুরহাট সদরের নতুনহাটে গিয়ে গরুগুলো শনাক্ত করেন। পরে মান্দা থানা পুলিশ জয়পুরহাট সদর থানা পুলিশের সহায়তায় গরুসহ দুইচোরকে আটক করে।

গৃহকর্তা মোয়াজ্জেম হোসেন সাবু জানান, শুক্রবার রাত ৯টার দিকে খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শয়নঘর থেকে বের হতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ।

বিষয়টি মুঠোফোনে প্রতিবেশি ভোলাকে জানালে তিনি এসে দরজা খুলে দেন। এরপর গরু চুরির বিষয়টি তাঁরা জানতে পারেন।

তিনি আরো বলেন, চোরের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে সদর দরজার তালা কেটে সেডে থাকা গাভী-বাছুর ও একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর মূল্য এক লাখ টাকা হবে বলে দাবি করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, চুরি যাওয়া গরুগুলো জয়পুরহাট সদরের নতুনহাট থেকে গরুগুলো উদ্ধারসহ আকতার আলম ও সাহাদত আলীকে আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় চোরাই গরুসহ আটক ২

আপডেট সময় ০৮:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১