ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সাহারা উপকূলে ৪২ অভিবাসনপ্রত্যাশীর নৌকা ডুবে মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৩০ নারী ও আট শিশুসহ অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

নৌকাটি উপকূলীয় শহর দাখলা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ডুবে যায়। একজন স্প্যানিশ অভিবাসী অধিকারকর্মী আন্তর্জাতিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

দাতব্য সংগঠন কামিনান্দো ফ্রন্ট্রিয়ারাসের প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গার্জন জানান, মৃতদের মধ্যে ৩০ জন নারী, আট শিশু ও চারজন পুরুষ থাকার আশঙ্কা রয়েছে। নৌকার মাত্র ১০ জন আরোহী বেঁচে রয়েছেন।

স্প্যানিশ কমিশন ফর রেফিউজি (সিইএআর) টুইটারে বলেছে, এ ধরনের ট্রাজেডিতে আমরা যেন অভ্যস্ত না হই।

এ বিষয়ে মন্তব্যের জন্য দাখলার মরোক্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার দাখলা উপকূলে ১২টি মরদেহ ভেসে এসেছে ও ১০ জনকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

এদিকে বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে, পশ্চিম সাহারা উপকূলের আরও উত্তর দিক থেকে মরক্কান নৌবাহিনী ৩০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তারা আরও ৫৯ জনের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এছাড়া, স্প্যানিশ মেরিটাইম রেসকিউ সার্ভিস শুক্রবার জানিয়েছে, তারা ক্যানারি দ্বীপের কাছ থেকে ৬৩ জনকে উদ্ধার করেছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সাহারা উপকূলে ৪২ অভিবাসনপ্রত্যাশীর নৌকা ডুবে মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় ০১:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১