ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হেলমান্দে বিমান বাহিনী ও স্থলপথে হামলায় ৭৭ তালেবান নিহত

এর আগে হেলমান্দে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের বাহিনী। ওই হামলা কমপক্ষে ৪০ জন তালেবান নিহত হন।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকে তালেবানের হামলা বেড়েছে। এতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াইও তীব্র হয়েছে। তালেবান এ পর্যন্ত ২২৩টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে।

এ ছাড়া ১১৬টি জেলায় লড়াই চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম লং ওয়ার জার্নালের দেওয়া তথ্য অনুসারে, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৭টির রাজধানী তালবানের দখলে চলে যাওয়ার হুমকিতে রয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন তালেবান যোদ্ধারা। তালেবানের কাছে আফগানিস্তানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হতে পারে এটি।

হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের বিভিন্ন অঞ্চলে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। বিমান হামলা সত্ত্বেও শহরের নিয়ন্ত্রণ নিতে রাজপথে তীব্র লড়াই চালাচ্ছেন তালেবান যোদ্ধারা।

এর আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হেলমান্দের রাজধানী লস্করগাহে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তাদের সাতজন যোদ্ধা নিহত হয়েছেন। তালেবানদের পক্ষ থেকে সেখানকার একটি টেলিভিশন কেন্দ্র দখলের দাবি করা হয়েছে।

ইতিমধ্যে নানগরহর প্রদেশে তালেবানরা অভিযান জোরদার করেছে বলে কাবুল থেকে জানিয়েছেন আল-জাজিরার সংবাদদাতা। সেখানে সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই চলছে। তালেবান যোদ্ধারা প্রদেশের একেবারে কেন্দ্রে পৌঁছে গেছেন। তাঁরা এখন প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ড ও পুলিশ সদর দপ্তরের কাছে বিভিন্ন রাস্তায় অবস্থান করছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হেলমান্দে বিমান বাহিনী ও স্থলপথে হামলায় ৭৭ তালেবান নিহত

আপডেট সময় ০১:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১