ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে দাবানলে নিহত ৪

আন্তর্জাতিক ডেক্স : দক্ষিণ তুরস্কের ছয় প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলে চার ব্যক্তি নিহত হয়েছেন। অপরদিকে শুক্রবার পর্যন্ত এই দাবানলে দুই শ’ ব্যক্তি আহত হয়েছেন।

অগ্নি নির্বাপন কর্তৃপক্ষের সূত্রে জানানো হয়েছে, দাবানলে আনতালিয়া প্রদেশে তিনজন ও মুগলা প্রদেশে একজন নিহত হয়েছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ছয়টি বিমান, নয়টি ড্রোন, একটি ড্রোন হেলিকপ্টার, ৪৫টি হেলিকপ্টার, এক হাজার ৮০টি দমকল বাহিনীর বাহন ও চার হাজার দমকল কর্মী নিয়োজিত করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাদের সহায়তার অঙ্গীকার করেন। পাশাপাশি দাবানলের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরুর বিষয়ে জানান তিনি।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

ট্যাগস

তুরস্কে দাবানলে নিহত ৪

আপডেট সময় ০২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১