ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফগানিস্তানে বন্যায় ‘ঘুমন্ত অবস্থায়’ ১৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স : আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশের এক গ্রামে গত বুধবার (২৮ জুলাই) গভীর রাতে ভারি বৃষ্টির পর আকস্মিক বন্যায় ঘুমন্ত অবস্থায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।

নুরিস্তানে কর্মরত এক প্রকৌশলী আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে।তালেবান নিয়ন্ত্রিত দুর্গম এ গ্রামের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে; অনেকে কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তালেবান কর্মকর্তারা জানিয়েছে, তারা বন্যাক্রান্ত এলাকায় নিজস্ব উদ্ধারকারী দল পাঠিয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার সময় নুরিস্তান প্রদেশের ঐ গ্রামটির বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। যে কারণে তারা সামান্য প্রস্তুতিও নিতে পারেননি।

স্থানীয়রা নুরিস্তানের কামদেশ থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৮০টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন। নিখোঁজ এখনো শতাধিক। সেখানে উদ্ধারকারী দল পাঠানো নিয়ে তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে।

ক্ষতিগ্রস্তদের ৬২ হাজার ডলারের সমপরিমাণ ত্রাণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। আফগান সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া এ গোষ্ঠীটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আদৌ আছে কি না, থাকলেও তা কতটা কার্যকর সে সম্বন্ধে অবশ্য স্পষ্ট ধারণা নেই কারো।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফগানিস্তানে বন্যায় ‘ঘুমন্ত অবস্থায়’ ১৫০ জনের মৃত্যু

আপডেট সময় ০১:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১