ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজধানীতে ধরা পড়লো ভেজাল কিন্ডারজয় চকলেট

জব্দকৃত নকল চকলেট

স্টাফ রিপোর্টার : রাজধানীর লালবাগের একটি কারখানায় তৈরি করা হচ্ছে বহুল পরিচিত শিশুখাদ্য ভেজাল কিন্ডারজয় চকলেট।

কোনো ধরনের অনুমোদন ও কারখানা কেমিস্ট ছাড়াই বহুল পরিচিত এই শিশুখাদ্য নকল করা হচ্ছিল বলে জানা গেছে।

আজ বুধবার বিকেলে লালবাগের জগন্নাথ সাহা রোডের ‘কিডস ফুড’ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল শিশুখাদ্য তৈরির ওই কারখানাটির মালিক অশি উদ্দিন শিমুলকে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।

ডিবি লালবাগ বিভাগের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ফজলুর রহমান গণমাধ্যমকে জানান, ট্রেড লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও কোনো পেশাদার কেমিস্ট ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিলো।

অনুমোদন ছাড়া শিশুখাদ্য ভেজাল কিন্ডারজয় চকলেট তৈরির অভিযোগে কিডস ফুডস ফ্যাক্টরির স্বত্বাধিকারী অশি উদ্দিন শিমুলকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে কিন্ডারজয় চকলেট তৈরির সরঞ্জামাদিসহ কারখানাটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজধানীতে ধরা পড়লো ভেজাল কিন্ডারজয় চকলেট

আপডেট সময় ০৭:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১