ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে ৩ শ্রমিক নিহত

 কুমিল্লা প্রতিনিধি :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে মহাসড়কের হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে দিনমুজুর ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু তুলছিলেন শ্রমিকরা।

এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি উল্টে  যায়। এসময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটন মারা যান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্যাগস

আপডেট সময় ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১