ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নতুন আতঙ্ক ডেঙ্গু; ২৪ ঘণ্টায় ১৪৩ রোগী হাসপাতালে

করোনা মহামারির মধ্যেই দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ।

এর আগে সোমবার (২৬ জুলাই) ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪৩ জন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ১৪২ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫০০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছে ৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত (১ জানুয়ারি থেকে আজ ২৭ জুলাই) হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩৩ জন রোগী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়ার কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি স্বাস্থ্য অধিদফতর। তবে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য (ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কি না) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

ট্যাগস

দেশে নতুন আতঙ্ক ডেঙ্গু; ২৪ ঘণ্টায় ১৪৩ রোগী হাসপাতালে

আপডেট সময় ০৭:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১