ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পৌর মার্কেটের কক্ষ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, আটক ৩

 স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁ শহরের ক্ষুদ্র চাল বাজারের পাশেই পৌর মার্কেটের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করেছে র‌্যাব ৫। এ সময় ৩ জনকে আটক করা হয়।

সোমবার (২৬ জুলাই) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন, শহরের বনানীপাড়ার ফিরোজ হোসেন, দূর্গাপুরের সুধীর চন্দ্র এবং খাস নওগাঁর জয়নাল আবেদীন।

এ ঘটনায় জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক তৌকির আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জুলাই) দুপুরে ওই কক্ষে অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে অফিসের একটি কক্ষ থেকে এসব মদ উদ্ধার করা হয়। কার্টুন ছাড়াও সেখানে থাকা ফ্রিজের মধ্যেও মদরে বোতল পাওয়া যায়। ঘটনার সময় সেখানে অবস্থানরত ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ব্যক্তিগত অফিসের নামে ব্যবহৃত ওই কক্ষে সারারাত ধরে জুয়ার আসর বসতো। এই আসরে নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী নাটোর, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট জেলা থেকে জুয়াড়িরা এসে অংশগ্রহণ করতো। সেই সাথে চলতো মদের আসর।

স্থানীয়ভাবে ওই কক্ষগুলো নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক মন্টু এবং বর্তমান কাউন্সিলর শেখ আনোয়ারুল ইসলাম মজনুর বলে জানা যায়।

এ ব্যপারে বর্তমান কাউন্সিলর শেখ আনোয়ারুল ইসলাম মজনু বলেন, ঘরগুলো তাদের আগে ছিল। কিন্তু বিগত ৭ দিন আগে সেগুলো অন্যত্র বিক্রি করেছেন। তবে কার নিকট বিক্রি করেছেন তা জানা সম্ভব হয়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং ধৃত আসামিদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় পৌর মার্কেটের কক্ষ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, আটক ৩

আপডেট সময় ০৭:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১