ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে সম্পিয়া বেগম (৪৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ সম্পিয়া বেগম আইওরপাড়া গ্রামের অটোরিকশা চালক নুর ফকিরের স্ত্রী।

তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মেয়ে আমিনা খাতুন জানান, বাবা নুর ফকির সোমবার সকালে অটোরিকশা নিয়ে বাইরে চলে যান।

সকালের খাওয়া শেষে মা সম্পিয়া বেগমের সঙ্গে তিনি একই ঘরে শুয়ে ছিলেন। একসময় ঘুমিয়ে পড়েন তিনি।  আমিনা খাতুন আরো বলেন, ঘুম থেকে জেগে মাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে পাশের ঘরে তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

মান্দা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম-২ বলেন, গৃহবধূ সম্পিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মান্দা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১