ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় দুই ভাইয়ের মধ্যেএক ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুর যাওয়ার পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)। মরদেহ পোস্টমর্টেমের জন্য আজ শনিবার সকালে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র দুই ভাই। মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুর আসার পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অলিত চন্দ্র নিহত হন।
স্থানীয়রা ছোট ভাই সুভাষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হন।

তিনি আরও জানান, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় দুই ভাইয়ের মধ্যেএক ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ১০:২১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১